ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Sourav Chander joins TMC: তৃণমূলে যোগ বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্রের, বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে

Sourav Chander joins TMC: তৃণমূলে যোগ বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্রের, বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় যে কোন দিন ঘোষণা হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তার আগেই তৃণমূল এবং বিজেপিতে রীতিমত পাল্লা দিয়ে শুরু হয়েছে যোগদানের প্রক্রিয়া। এবারে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র।....

Sourav Chander joins TMC: তৃণমূলে যোগ বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্রের, বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Sourav Chander joins TMC: তৃণমূলে যোগ বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্রের, বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় যে কোন দিন ঘোষণা হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাংলায় যে কোন দিন ঘোষণা হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তার আগেই তৃণমূল এবং বিজেপিতে রীতিমত পাল্লা দিয়ে শুরু হয়েছে যোগদানের প্রক্রিয়া। এবারে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র।

 

বৃহস্পতিবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন তিনি।

উত্তর কলকাতার বনেদি পরিবারের ছেলে সৌরভ কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলার প্রতি আমার যে অনুভূতি তা নিজের ভাষায় ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। রবীন্দ্রনাথের ভাষায় বলি, নমোনমো নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি! গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। এই বঙ্গভূমিকে যখন দেখি আক্রমণ করা হচ্ছে তখন গায়ে লাগে। আমার মনে হয় এই বিষয়ে আওয়াজ তোলা প্রয়োজন।’


এদিন সৌরভ চন্দ্রের যোগদান প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও আইনজীবী হিসেবে পেশাগত যোগ্যতা তিনি দেখিয়ে এসেছেন। ভারতের ঐতিহ্যের সঙ্গে প্রথিতযশা আইনজীবীরা বরাবরই যুক্ত ছিলেন। ইডি, সিবিআই বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে। সাধারণ মানুষকে হেনস্থার বিরুদ্ধে যেমন রাস্তায় আওয়াজ ওঠানো যায়, তেমনি কোর্টেও আওয়াজ ওঠানো যায়। কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছে ইডি-সিবিআই। ৫৯০৬ মামলার মধ্যে মাত্র ২৫ মামলায় দোষী সাব্যস্ত করতে পেরেছে। শতাংশ হিসেবে ধরলে ০.৪২ শতাংশ।’

আজকের খবর