ব্রেকিং

TMC Candidate List : ৬ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃনমূলের, রয়েছে চমক

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলায় আসন্ন ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃনমূল। আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আগামী ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। শনিবারই ওই ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। আরজি কর কাণ্ডের আবহে....

TMC Candidate List : ৬ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃনমূলের, রয়েছে চমক

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলায় আসন্ন ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃনমূল। আগেই প্রার্থী ঘোষণা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বাংলায় আসন্ন ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃনমূল।

আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

আগামী ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। শনিবারই ওই ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। আরজি কর কাণ্ডের আবহে এই ৬ কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট হতে চলেছে।

 

কাকে কাকে ওই ৬ কেন্দ্রে প্রার্থী করল তৃণমূল? সিতাই কেন্দ্র থেকে প্রার্থী করা হল সঙ্গীতা রায়কে, মাদারিহাট থেকে প্রার্থী হলেন জয়প্রকাশ টপ্পো, তালডাংড়া থেকে প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী করা হল সুজয় হাজরাকে, হাড়োয়া থেকে প্রার্থী শেখ রাবিউল ইসলাম, নৈহাটি থেকে প্রার্থী সনৎ দে।

BJP Candidate List : বাংলার ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে। বাকি পাঁচটি কেন্দ্রই তৃণমূলের দখলে ছিল। এর মধ্যে বাঁকুড়ার তালড্যাংরায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন। সেই কারণে ওই আসনটিতে ফের ভোট হচ্ছে। ফলে নিজেদের দখলে থাকা আসন ধরে রাখা চ্যালেঞ্জ বিজেপি-র। পাশাপাশি বাকি পাঁচটি কেন্দ্রেও বিজেপি আরজিকর আন্দোলনের মতো ইস্যুকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে পারে কি না, সেটাই এখন দেখার।

ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র। হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালড্যাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে বিজেপি। আর এদিন তৃণমূলের প্রার্থী তালিকাতেও নতুন মুখের চমক।

আজকের খবর