u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • কলকাতা /
  • Swami Vivekananda : স্বামীজির ১৬২তম জন্মবার্ষিকী, ইনফিনিটি’র পদযাত্রায় সামিল খুদে ‘বিবেকানন্দ’রা

Swami Vivekananda : স্বামীজির ১৬২তম জন্মবার্ষিকী, ইনফিনিটি’র পদযাত্রায় সামিল খুদে ‘বিবেকানন্দ’রা

জাগৃতি ধাম – ইনফিনিটি গ্রুপের উদ্যোগে রবিবার সকালে শহর কলকাতার বুকে উদযাপিত হল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী। সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রদ্ধাঞ্জলি অর্পণ-এর পাশাপাশি আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রার। “ভেঙেছো দুয়ার এসেছ জ্যোতির্ময়” গানের সঙ্গে নৃত্য প্রদর্শনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল....

Swami Vivekananda : স্বামীজির ১৬২তম জন্মবার্ষিকী, ইনফিনিটি’র পদযাত্রায় সামিল খুদে ‘বিবেকানন্দ’রা

  • Home /
  • কলকাতা /
  • Swami Vivekananda : স্বামীজির ১৬২তম জন্মবার্ষিকী, ইনফিনিটি’র পদযাত্রায় সামিল খুদে ‘বিবেকানন্দ’রা

জাগৃতি ধাম – ইনফিনিটি গ্রুপের উদ্যোগে রবিবার সকালে শহর কলকাতার বুকে উদযাপিত হল স্বামী বিবেকানন্দের ১৬২....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

জাগৃতি ধাম – ইনফিনিটি গ্রুপের উদ্যোগে রবিবার সকালে শহর কলকাতার বুকে উদযাপিত হল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী। সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রদ্ধাঞ্জলি অর্পণ-এর পাশাপাশি আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রার।

“ভেঙেছো দুয়ার এসেছ জ্যোতির্ময়” গানের সঙ্গে নৃত্য প্রদর্শনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল সুর বেঁধে দেয় ডান্সার্স গিল্ড-এর খুদে শিল্পীরা। এরপর স্বামীজির বেশে সেজে ওঠা ‘ট্রেজার্স অফ ইনোসেন্স’-এর শিশুদের হাত ধরে শুরু হয় পদযাত্রা। মিছিলে পা মেলান এনআইপি সংগঠনের দৃষ্টিহীন কিছু সদস্যও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী আদিপুরুষানন্দ; ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার টু নর্থ অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া ড. অ্যান্ড্রিউ ফ্লেমিং; মাকাউট-এর প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈকত মৈত্র, ইনফিনিটি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অনিন্দ্য দাস প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেয় জিভাগ্রাম, ট্রাইবেকা কেয়ার, অ্যালেক্সা হেলথ কেয়ার, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরেন্টোলজি, বাঁচব’র মতো একাধিক সংস্থা।

এবিষয়ে ইনফিনিটি গ্রুপের ডিরেক্টর পুলক চামারিয়া বলেন, এই অনুষ্ঠান উদযাপনের উদ্দেশ্য হল স্বামী বিবেকানন্দের ঐক্য ও সেবার আদর্শকে সম্মান জানানো।

আজকের খবর