ব্রেকিং
Latest Posts
Mamata Banerjee : ‘সুবুদ্ধি থাকলে ফিরে আসুন, না হলে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত’ ২১ জুলাইয়ের আগে দলীয় নেতাকর্মীদের বার্তা মমতারBrazil : ৯৮১ দিনের অপেক্ষার অবসান নেইমারের, মায়ামিতে সাম্বার ঝড় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, ভিনির আগুনে ফর্মে বাড়ছে বিশ্বকাপ স্বপ্নSuvendu Janatar Darbar : মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার ও প্রাক্তন মেয়রের বিরুদ্ধে, মমতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর কাছেTamanna Murder Arrest : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাওয়ার ১২ ঘন্টার মধ্যে গ্ৰেফতার তামান্না খুনের ঘটনায় অভিযুক্ত ২Highcourt rejects Abhishek : হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, তড়িঘড়ি বিদেশ যেতে জরুরি শুনানির আর্জি খারিজ
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Nandigram : “২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব” নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Nandigram : “২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব” নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন “২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব। এরাজ্যে মহিলারা থাকতে চান না আর। এরাজ্যে কোনও সন্তান উচ্চ শিক্ষার জন্যে থাকতে চাইছেন না। কেননা এরাজ্যের মানুষ সুরক্ষিত বোধ করছে না।” এভাবেই আরো একবার আগামী....

Suvendu Nandigram : “২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব” নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Nandigram : “২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব” নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন “২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব। এরাজ্যে মহিলারা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন

“২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব। এরাজ্যে মহিলারা থাকতে চান না আর। এরাজ্যে কোনও সন্তান উচ্চ শিক্ষার জন্যে থাকতে চাইছেন না। কেননা এরাজ্যের মানুষ সুরক্ষিত বোধ করছে না।” এভাবেই আরো একবার আগামী নির্বাচনে জয়ী হয়ে বিজেপির সরকার গঠন করে মমতাকে গ্ৰেফতারের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় সাংগঠনিক সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বক্তব্যের শুরুতেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সাংগাঠনিক বৈঠকে ইচ্ছে ছিল ইন্ডোরে বৈঠক রাখব, তা হয়নি মমতা ব্যানার্জীর জন্যে। তিনি প্রধানমন্ত্রীর হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তাই মনে মনে নিজেকে প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। নিজের মত করেই দিনক্ষণ পরিবর্তন করে নিচ্ছেন। ভারতের সব ভাষা তিনি জানেন। আমি তো শুধু বাংলাটাই জানি। আর সব ভাষায় তিনি নিজের মত জানেন। তাই অভিনন্দনকে নিজের মত করে শুভনন্দন করে নিয়েছেন। এই উনি ভাষা জানেন!”

এরপরই আগামী বছরের বিধানসভা নির্বাচনে মমতাকে হারানোর ডাক দিয়ে শুভেন্দু বলেন, “এমন সরকার আনুন, যাতে রাজ্যের মহিলারা সুরক্ষিত থাকতে পারেন। যাতে মহিলারা নিশ্চিন্তে কর্মক্ষেত্রে কাজ করতে পারেন। যাতে শিশুরা নিশ্চিন্তে খেলাধূলা করতে পারেন। প্রতিশ্রুতি নিন, ‘২৬-এ এই সরকার আর ফেরত আনা যাবে না। আপনারাও চান, যে এই বাংলায় অসমের মত একটা সরকার হোক, যেখানে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাবেন অসহায় মানুষরা।

বাংলায় স্মরণার্থীরা আশ্রয় পাক, আর রোহিঙ্গারা বিতড়িত হোক। বাংলায় উত্তরপ্রদেশের মত একটা সরকার তৈরি হোক, যেখানে মুখ্যমন্ত্রীর নামেই অপরাধীরা ভয় পাবে অপরাধ করতে। যোগী সরকারের এনকাউন্টার পদ্ধতিতে, আজ ওই রাজ্য অপরাধমুক্ত হয়েছে। এরাজ্যেও তা প্রয়োজন।”

আজকের খবর