Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Calcutta HC orders CBI in Sandeshkhali : সন্দেশখালিতে তিন BJP কর্মী খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
NEET বিতর্কের মাঝেই বাংলার টপারদের বড় সম্মান! ১০০ কৃতীকে ল্যাপটপ উপহার, ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর‘ককরোচ’ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, ছাত্র আন্দোলনে সমাজবিরোধী অনুপ্রবেশের আশঙ্কা; রাজ্যের কাছেও রিপোর্ট চাইল শীর্ষ আদালতSuvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Calcutta HC orders CBI in Sandeshkhali : সন্দেশখালিতে তিন BJP কর্মী খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta HC orders CBI in Sandeshkhali : সন্দেশখালিতে তিন BJP কর্মী খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ২০১৯ সালের ৮ জুন উত্তর ২৪ পরগনার দ্বীপাঞ্চল সন্দেশখালিতে....

Calcutta HC orders CBI in Sandeshkhali : সন্দেশখালিতে তিন BJP কর্মী খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Calcutta HC orders CBI in Sandeshkhali : সন্দেশখালিতে তিন BJP কর্মী খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
২০১৯ সালের ৮ জুন উত্তর ২৪ পরগনার দ্বীপাঞ্চল সন্দেশখালিতে নৃশংসভাবে খুন হন দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল। এই খুনের মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। এই মামলায় এবার CBI-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ আদালতের।

সন্দেশখালিতে ২০১৯ সালের ৮ জুন নৃশংসভাবে পিটিয়ে-গুলি করে খুন করা হয়েছিল। নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে কোনও ব্যবস্থা নেয়নি। পরে ব্যবস্থা নিলেও সেটাও লোকদেখানো ছিল বলে অভিযোগ তোলে বিজেপি। প্রাথমিকভাবে পুলিশ এমনভাবে মামলা সাজায় যে অভিযুক্তরা মামলা থেকে রেহাই পেয়ে যায় বলে দাবি নিহতদের পরিবারের।
নিম্ন আদালতে এই মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। শেষমেশ ২০২৪ সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ততক্ষণে গ্রেফতার হয়ে গিয়েছিলেন সন্দেশখালিতে খুনে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। নিহতের পরিবারের আইনজীবীরা আদালতে পুলিশের বিরুদ্ধে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ তোলেন।
নিহতদের পরিবারের অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালত। আজ কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে সন্দেশখালিতে বিজেপি কর্মীদের খুনের তদন্তের নির্দেশ দিয়েছে।
২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সন্দেশখালির ভাঙ্গিপাড়া গ্রামে রাজনৈতিক রেষারেষির আগুন ধিকিধিকি জ্বলছিল। ৮ জুন সেই আবহে সন্দেশখালিতে দু’জন বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে প্রাণ যায় তিনজনের। দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে গুলি করে খুন করা হয়। মাথায় গুলি লেগে মৃত্যু হয় কায়ুম আলি মোল্লা নামে এক তৃণমূল কর্মীরও।

বিজেপি কর্মীর পরিবারের সদস্য দেবদাস মণ্ডল নিখোঁজ ছিলেন। মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সে সময়। শাহজাহানের নাম দিয়েই অভিযোগ করা হয়েছিল। পরে মামলা সিআইডি হাতে নেয়। আদালতে যখন চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় শাহজাহানের নামটিই বাদ দিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৫ জানুয়ারি তল্লাশিতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের দলবলের হাতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনায় এখন গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন শাহজাহান। জামিনের শুনানি চলছে হাইকোর্টে। সেই আবহেই এবার তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করতে চলেছে।

আজকের খবর