ব্রেকিং
  • Home /
  • History Revisited /
  • Cancel RAB issue : র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি : তদন্ত কমিশনের সদস্য নূর খান

Cancel RAB issue : র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি : তদন্ত কমিশনের সদস্য নূর খান

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন। এতো ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে( র‌্যাব) সমাজে রাখা ঠিক হবে....

Cancel RAB issue : র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি : তদন্ত কমিশনের সদস্য নূর খান

  • Home /
  • History Revisited /
  • Cancel RAB issue : র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি : তদন্ত কমিশনের সদস্য নূর খান

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন।

এতো ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে( র‌্যাব) সমাজে রাখা ঠিক হবে না। এরা জনগনের সেবা করতে পারে না। গুমের প্রতিবাদে ও বিচারের দাবিতে রাজশাহীতে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

গণজমায়েতে গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি বলেন, ‘এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে র‌্যাব সমাজে রাখা ঠিক হবে না, এরা জনগণের সেবা করতে পারে না।’

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর লালনশাহ মুক্তমঞ্চে ‘জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুসহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গনজমায়েতে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত, পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করেছে।’

এসময় উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস। পরে গণজমায়েতে গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এসব ন্যক্কারজনক ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

এনিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফরিদ উদ্দিন খান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম, সমন্বয়ক রিমন ইসলাম। একইস্থানে ‘গুম, জান ও জবান’ শিরোনামে চলছে চিত্রপ্রদর্শনী।

আজকের খবর